বাড়িতে বসে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করার উপায়
বাড়িতে বসে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করতে চান তাহলে সঠিক যায়গায় এসেছেন। আর্টিকেলটির মধ্যে সম্পূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বর্তমান সময়ে সংসারের খরচ সামলাতে প্রায় সবাই কিছু বাড়তি আয়ের কথা চিন্তা করেন। বিশেষ করে যারা বাইরে গিয়ে কাজ করতে পারেন না। তাঁদের জন্য বাড়িতে বসে আয় করার সুযোগ তৈরি করা খুব জরুরী। একজন শিক্ষার্থী গৃহিণী কিংবা বেকার ব্যক্তি চাইলে নিজের অবসর সময় কাজে লাগিয়ে আয় করা শুরু করতে পারেন।লক্ষ্য যদি প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করা হয়। তাহলে শুরুতেই বড় কোনো ব্যবসা করার প্রয়োজন নেই। প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করে ধীরে ধীরে নিজের কাজের পরিধি বাড়ানো যেতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে বসে কী কী উপায়ে আয় করা যায়।
পেজের সূচীপত্রঃবাড়িতে বসে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করার উপায়
- অনলাইনে লেখালেখি করে আয়
- অনলাইনে পোশাক বা পণ্য বিক্রি
- ঘরে বসে সেলাইয়ের কাজ
- মোবাইল দিয়ে ডিজাইন তৈরি
- অনলাইন টিউশনি
- ঘরে তৈরি খাবার বিক্রি
- হাঁস ও মুরগি পালন
- গাছের চারা ও ফুলের গাছ বিক্রি
- ডাটা এন্ট্রির কাজ
- ভিডিও তৈরি করে আয়
- অনলাইনে পণ্য বিক্রির অর্ডার সংগ্রহ
অনলাইনে লেখালেখি করে আয়
আপনার যদি লেখালেখির প্রতি আগ্রহ থাকে, তাহলে অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখার কাজ করতে পারেন। যেমন স্বাস্থ্যবিষয়ক সাধারণ তথ্য, নিউজ শিক্ষামূলক বিষয় রান্নাবান্না ভ্রমণ কিংবা প্রযুক্তি নিয়ে ছোট ছোট আর্টিকেল লেখার অভ্যাস করা। আবার বিভিন্ন ওয়েবসাইট ব্লগ কিংবা কনটেন্ট প্রকাশকদের লেখার প্রয়োজন হয়। তাঁদের জন্য মানসম্মত লেখা তৈরি করে পারিশ্রমিক পাওয়া সম্ভব। এভাবে আপনার কাজের পরিধি বাড়াতে পারেন।
অনলাইনে পোশাক বা পণ্য বিক্রি
বাড়িতে বসে অনলাইনে ব্যবসা করার একটি সহজ উপায় হলো পণ্য বিক্রি। নিজের তৈরি পোশাক, থ্রি পিস শাড়ি বাচ্চাদের পোশাক কসমেটিকস কিংবা ঘর সাজানোর সামগ্রী বিক্রি করতে পারেন।এ জন্য প্রথমে একটি ফেসবুক পেজ খুলে পণ্যের সুন্দর ও অকর্ষনীয় ছবি এবং বিবরণ প্রকাশ করতে পারেন। ক্রেতার অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করে লাভ করা সম্ভব। তবে পণ্য কেনা ডেলিভারি ও অন্যান্য খরচ হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে।
ঘরে বসে সেলাইয়ের কাজ
যাঁরা সেলাই জানেন, তাঁদের জন্য এটি বেশ ভালো একটি আয়ের সুযোগ। নিজের বাড়িতে বসেই অন্যের পোশাক সেলাই ব্লাউজ তৈরি বাচ্চাদের জামা বানানো কিংবা পোশাকের ছোটখাটো পরিবর্তনের কাজ করতে পারেন।এ ক্ষেত্রে আশপাশের মানুষের কাছ থেকে অর্ডার নেওয়া যায়। কাজের মান ভালো হলে ধীরে ধীরে পরিচিতি বাড়বে এবং নিয়মিত গ্রাহক তৈরি হতে পারে।
মোবাইল দিয়ে ডিজাইন তৈরি
বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করেও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। যেমন ফেসবুক পোস্টার দোকানের বিজ্ঞাপন জন্মদিনের কার্ড ব্যানার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণামূলক ছবি। এগুলো ডিজাইন অ্যাপ ব্যবহার করে প্রাথমিক কাজ শেখা সম্ভব। কাজ ভালোভাবে শিখে স্থানীয় দোকান অনলাইন ব্যবসায়ী কিংবা পরিচিত ব্যক্তিদের ডিজাইন তৈরি করে দিতে পারেন।
অনলাইন টিউশনি
আপনি যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান রাখেন, তাহলে বাড়িতে বসেই অনলাইনে শিক্ষার্থীদের পড়াতে পারেন। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাংলা ইংরেজি গণিত কিংবা অন্যান্য বিষয়ে পড়ানোর সুযোগ রয়েছে।মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে ক্লাস নেওয়া যায়। কয়েকজন নিয়মিত শিক্ষার্থী পেলেই এটি থেকে ভালো একটি বাড়তি আয় হতে পারে।
ঘরে তৈরি খাবার বিক্রি
আপনি যদি রান্না করতে ভালোবাসেন, তাহলে নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারেন। বাড়িতে তৈরি পিঠা কেক বিস্কুট নাশতা আচার কিংবা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি করতে পারেন।প্রথমে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও পরিচিত মানুষের কাছে অল্প পরিমাণে খাবার তৈরি করে বিক্রি শুরু করুন। খাবারের মান পরিচ্ছন্নতা এবং স্বাদ ভালো রাখতে পারলে নিয়মিত ক্রেতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে কিছু আয় আসতে পারে।
হাঁস ও মুরগি পালন
গ্রামে কিংবা বাড়িতে কিছুটা খালি জায়গা থাকলে হাঁস-মুরগি পালনের একটি সম্ভাবনাময় কাজ হতে পারে। অল্পসংখ্যক হাঁস বা মুরগি দিয়ে শুরু করে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো যায়।এ থেকে ডিম ও মাংস বিক্রি করে আয় করা সম্ভব। তবে খাবারের খরচ, রোগবালাই, পরিচর্যা এবং বাজারদর সম্পর্কে আগে ধারণা নেওয়া জরুরি।
গাছের চারা ও ফুলের গাছ বিক্রি
যাঁদের বাগান করার শখ রয়েছে, তাঁরা বাড়ির আঙিনায় বা ছাদে বিভিন্ন ধরনের গাছের চারা তৈরি করতে পারেন। যেমন ফুলের গাছ ফলের গাছ, সবজির চারা কিংবা ঔষধি গাছ।পরিচিত মানুষ স্থানীয় বাজার অথবা ফেসবুকের মাধ্যমে এসব চারা বিক্রি করা যায়। অল্প জায়গা ও যত্ন দিয়ে এই কাজ শুরু করা সম্ভব।
ডাটা এন্ট্রির কাজ
যাঁদের কম্পিউটার ব্যবহারের সাধারণ দক্ষতা রয়েছে, তাঁরা ডাটা এন্ট্রির কাজ করতে পারেন। যেমন তথ্য সাজানো তালিকা তৈরি তথ্য লেখা কিংবা নির্দিষ্ট ফরম্যাটে তথ্য স্থানান্তর করা। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে এ ধরনের কাজ পাওয়া যায়। তবে কাজ শুরু করার আগে ভালোভাবে শিখতে হবে। কোনো কাজ দেওয়ার আগে টাকা জমা দিতে বলে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ভিডিও তৈরি করে আয়
আপনার যদি কথা বলা রান্না করা শেখানো কিংবা কোনো বিষয় সহজভাবে উপস্থাপন করার দক্ষতা থাকে। তাহলে ভিডিও তৈরি করতে পারেন।যেমন রান্নার ভিডিও বাগান করার নিয়ম ঘর সাজানোর কৌশল শিক্ষামূলক আলোচনা কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় পরামর্শ নিয়ে ভিডিও তৈরি করা যায়।ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত মানসম্মত ভিডিও প্রকাশ করে দর্শক তৈরি করা সম্ভব। তবে ভিডিও তৈরি করলেই সঙ্গে সঙ্গে আয় শুরু হয় না। এই প্ল্যাটফর্মের আয় করার শর্ত পূরণ করতে হয়।
অনলাইনে পণ্য বিক্রির অর্ডার সংগ্রহ
নিজের কাছে পণ্য মজুত না রেখেও কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তাঁদের পণ্যের অর্ডার সংগ্রহ করতে পারেন। ক্রেতার কাছ থেকে অর্ডার নিয়ে সরবরাহকারীর মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়।এ ক্ষেত্রে আগে থেকেই পণ্যের দাম সরবরাহ খরচ ফেরত দেওয়ার নিয়ম এবং নিজের কমিশন পরিষ্কার করে নিতে হবে। বাড়িতে বসে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় করা অসম্ভব নয়। তবে শুরুতেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা আয় হবে। এমন কোনো নিশ্চয়তা নেই। কাজের ধরন দক্ষতা সময় ক্রেতা এবং বাজারের চাহিদার ওপর আয় নির্ভর করে। আপনি চাইলে নিচের দেওয়া তথ্য অনুযায়ী এগোতে পারেন।
১. প্রথমে নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী একটি কাজ নির্বাচন করুন।২. কাজটি ভালোভাবে শেখার জন্য প্রতিদিন কিছুটা সময় ব্যয় করুন।৩. শুরুতেই বেশি টাকা বিনিয়োগ না করে অল্প পরিসরে কাজ শুরু করুন।৪. পরিচিত মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের কাজের প্রচার করুন।৫. কাজের মান ভালো রাখুন এবং ক্রেতার সঙ্গে ভালো ব্যবহার করুন।৬. আয় ও ব্যয়ের হিসাব নিয়মিত লিখে রাখুন।৭. একটি কাজে অভিজ্ঞতা অর্জনের পর প্রয়োজন অনুযায়ী অন্য কাজের পরিধি বাড়ান।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
অনলাইনে আয় করার নামে অনেক প্রতারণামূলক প্রস্তাব দেওয়া হয়। বিশেষ করে কাজ দেওয়ার আগে নিবন্ধন ফি জামানত কিংবা প্রশিক্ষণের নামে অস্বাভাবিক টাকা দাবি করলে সতর্ক থাকুন।অল্প সময়ে অনেক টাকা আয়ের প্রতিশ্রুতি ভুয়া লোকেদের কাজ সন্দেহজনক বিনিয়োগ এবং অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড দেওয়ার বিষয়গুলো এড়িয়ে চলুন।কোনো কাজ শুরু করার আগে সেটির বাস্তবতা, পারিশ্রমিক এবং শর্তাবলি ভালোভাবে যাচাই করুন।
অধরানীলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। নতুন নতুন প্রয়োজনীয় ও তথ্যবহুল লেখা পড়তে আমাদের সঙ্গেই থাকুন।



অধরানীল নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url