বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
এই লেখায় মাধ্যেমে আমরা জানব ড্রপশিপিং কী, কীভাবে কাজ করে, বাংলাদেশে কীভাবে শুরু করবেন, কত টাকা প্রয়োজন হয়, কোন পণ্য বিক্রি করবেন এবং কীভাবে ক্রেতা সংগ্রহ করবেন।
বর্তমান সময়ে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির উন্নতির ফলে ব্যবসা বাণিজ্যের ধরন অনেকটাই পরিবর্তিত হয়েছে। আগে ব্যবসা শুরু করতে হলে দোকান ভাড়া, পণ্য কেনা, গুদাম তৈরি এবং কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ধরনের খরচের প্রয়োজন হতো। কিন্তু এখন প্রযুক্তির ব্যবস্থা থাকার জন্য ঘরে বসেই অনলাইনে ব্যবসা পরিচালনা করা যায়। এমনই একটি জনপ্রিয় অনলাইন ব্যবসার পদ্ধতি হলো ড্রপশিপিং।
পেজের সূচীপত্রঃ বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
- ড্রপশিপিং কী
- ড্রপশিপিং ব্যবসা কীভাবে কাজ করবেন
- বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার সম্ভাবনা
- ড্রপশিপিং ব্যবসা শুরু করতে কত টাকা প্রয়োজন হয়
- ড্রপশিপিং ব্যবসার জন্য পণ্য নির্বাচন
- ক্যাশ অন ডেলিভারি কী এবং কেন গুরুত্বপূর্ণ
- নির্ভরযোগ্য সরবরাহকারী যেখানে পাবেন
- ফেসবুক পেজের মাধ্যমে ড্রপশিপিং ব্যবসা
- যেভাবে ক্রেতা সংগ্রহ করবেন
- অর্ডার গ্রহণ ও ডেলিভারি ব্যবস্থাপনা
- ড্রপশিপিং ব্যবসায় লাভ কীভাবে হিসাব করবেন
- ড্রপশিপিং ব্যবসার সুবিধা
- শেষ কথা
১. ড্রপশিপিং কী?
ড্রপশিপিং হলো এমন একটি অনলাইন ব্যবসা পদ্ধতি, যেখানে বিক্রেতাকে নিজের কাছে পণ্য মজুত রাখতে হয় না। বিক্রেতা নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা অন্য কোনো অনলাইন মাধ্যমে পণ্যের প্রচার করেন। ক্রেতারা পছন্দের পণ্য অর্ডার করলে বিক্রেতারা সেই অর্ডারটা সরবরাহকারীর কাছে পাঠিয়ে দেন। এরপর সরবরাহকারী সরাসরি ক্রেতার ঠিকানায় পণ্য পৌঁছে দেন।সহজভাবে বলতে গেলে, আপনি একজন বিক্রেতা হিসেবে কাজ করবেন, কিন্তু পণ্য সংরক্ষণ ও প্যাকেজিংয়ের দায়িত্ব থাকবে আপনার সরবরাহকারীর কাছে।
২. ড্রপশিপিং ব্যবসা কীভাবে কাজ করবেন
ড্রপশিপিং ব্যবসার কার্যক্রম কয়েকটি ধাপে সম্পূন্ন করা হয়।
১.প্রথমে আপনাকে একজন নির্ভরযোগ্য পণ্য সরবরাহকারী খুঁজে বের করতে হবে।
২.সরবরাহকারীর কাছ থেকে পণ্যের ছবি, ভিডিও, বিবরণ এবং পাইকারি মূল্য সংগ্রহ করতে হবে।
৩. নিজের ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা অনলাইন শপে পণ্যগুলো প্রদর্শন করতে হবে।
৪.ক্রেতারা আপনার পণ্য দেখে অর্ডার করবেন।
৫.ক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং পণ্যের বিবরণ সংগ্রহ করতে হবে।
৬.অর্ডারের তথ্য সরবরাহকারীর কাছে পাঠাতে হবে।
৭.সরবরাহকারী পণ্য প্যাকেজিং করে ক্রেতাদের ঠিকানায় পাঠাবেন।
৮.ক্রেতা পণ্য গ্রহণ করে মূল্য পরিশোধ করবেন, যদি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকে।
৯.সরবরাহকারী ও অন্যান্য খরচ বাদ দিয়ে আপনার নির্ধারিত লাভের অংশ থাকবে।
এই পুরো প্রক্রিয়ায় আপনার প্রধান দায়িত্ব হলো ক্রেতা সংগ্রহ করা, অর্ডার পরিচালনা করা এবং ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা।
৩. বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার সম্ভাবনা
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী এবং অনলাইন কেনাকাটায় আগ্রহী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। শহরের পাশাপাশি গ্রামের মানুষরাও এখন ফেসবুক, ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনে থাকেন।এর ফলে অনলাইন ব্যবসার জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসার কয়েকটি সম্ভাবনাময় দিক হলো।
কম পুঁজিতে শুরু আয় করার সুযোগ নিজের কাছে পণ্য মজুত রাখতে হয় না বলে বড় অঙ্কের কোনো টাকা প্রয়োজন হয় না। দোকানের প্রয়োজন কম হয় ঘরে বসেই কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যায়।
আরো পড়ুনঃ শীতকালে ত্বক নিয়ে চিন্তিত? জেনে নিন ত্বকের যত্নের সহজ উপায়
বিভিন্ন ধরনের পণ্য বিক্রির করার সুযোগ পোশাক, কসমেটিকস, ঘর সাজানোর সামগ্রী, রান্নাঘরের পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করা যায়। আস্থে আস্থে বড় স্থানে পৌঁছানোর সুযোগ: ফেসবুক এবং ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব।ব্যবসায় উন্নতি করার সুযোগ ব্যবসা ভালোভাবে পরিচালিত হলে ধীরে ধীরে পণ্যের সংখ্যা এবং ক্রেতার পরিমাণ বাড়ানো যায়।
তবে অনলাইন বাজারে অনেক প্রতিযোগিতা রয়েছে। তাই শুধু পণ্য বিক্রি করলেই হবে না, ক্রেতাদের ভালো করে সেবা দেওয়ার বিষয়টি কেউ গুরুত্ব দিতে হবে।
৪. ড্রপশিপিং ব্যবসা শুরু করতে কত টাকা প্রয়োজন হয়।
ড্রপশিপিং ব্যবসার একটি বড় সুবিধা হলো তুলনামূলক ভাবে কম পুঁজিতে শুরু করা যায়। তবে একেবারে বিনা খরচে ব্যবসা শুরু করা সম্ভব হয় না।প্রাথমিকভাবে কিছু খরচের তালিকা দেওয়া হলো
| খরচের খাত | সম্ভাব্য খরচ |
|---|---|
| ফেসবুক পেজ তৈরি | বিনামূল্যে |
| পণ্যের ছবি ও পোস্ট তৈরি | ০ থেকে ১,০০০টাকা |
| ওয়েবসাইট তৈরি | প্রয়োজন অনুযায়ী |
| ইন্টারনেট খরচ | ৫০০ থেকে ১,০০০ টাকা |
| বিজ্ঞাপন | ১,০০০ থেকে ৫০০ |
| অন্যান্য খরচ | ৫০০ থেকে ১,০০০ |
এগুলো কেবল উদাহরণমূলক বাজেট। আপনার ব্যবসার ধরন, ওয়েবসাইট, বিজ্ঞাপন ও ব্যবস্থাপনার ওপর ভিক্তি করে আপনার খরচ নির্ভর করবে। আপনি চাইলে প্রথমে শুধু ফেসবুক পেজ দিয়ে কাজ শুরু করতে পারেন। এতে ওয়েবসাইট তৈরির খরচ ছাড়াই ব্যবসার ধারণা পরীক্ষা করার ও সুযোগ পাবেন।
৫. ড্রপশিপিং ব্যবসার জন্য পণ্য নির্বাচন
এই ব্যবসায় সফল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পণ্য নির্বাচন করা। কারণ সব পণ্য অনলাইনে সমানভাবে বিক্রি হয় না।এমন পণ্য নির্বাচন করা উচিত, যেগুলোর প্রতি মানুষের চাহিদা অনেক রয়েছে এবং যেগুলো সহজে বিক্রি করা যায়। বাংলাদেশের বাজারে বিবেচনায় রাখতে পারেন এমন কিছু পণ্য হলো:
১. পোশাক ও ফ্যাশন সামগ্রী
টি-শার্ট, থ্রি-পিস, পাঞ্জাবি, শাড়ি, হিজাব, ব্যাগ ও ঘড়ি।
২. কসমেটিকস ও সৌন্দর্যচর্চার পণ্য
স্কিন কেয়ার সামগ্রী, হেয়ার কেয়ার পণ্য, মেকআপ সামগ্রী , বিউটি অ্যাকসেসরিজ।
৩. রান্নাঘরের সামগ্রী
সবজি কাটার যন্ত্র, মসলা রাখার বক্স, রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার সংরক্ষণের পাত্র।
৪. ঘর সাজানোর পণ্য
ওয়াল ডেকোরেশন, ঘড়ি, ফুলদানি, লাইট এবং ছোট ছোট শোপিস।
৫. ইলেকট্রনিকস ও গ্যাজেট
মোবাইল স্ট্যান্ড, চার্জিং কেবল, হেডফোন, মোবাইলের কভার ও ল্যাপটপ অ্যাকসেসরিজ।
৬. শিশুদের পণ্য
খেলনা, শিশুদের পোশাক, স্কুল ব্যাগ, শিক্ষামূলক খেলনা বা বই ইত্যাদি।
আরো পড়ুনঃ বাংলায় সুন্দর ও মানসম্মত আর্টিকেল লেখার সহজ কিছু কৌশল
পণ্য নির্বাচন করার সময় কয়েকটি বিষয় ভালোভাবে বিবেচনা করবেন। পণ্যটির বাজারে চাহিদা আছে কি না, সরবরাহকারী নিয়মিত পণ্য দিতে পারবেন কি না, পণ্যটি সহজে ভেঙে যাওয়ার ঝুঁকি আছে কি না এবং সব খরচ বাদ দিয়েও আপনার লাভ থাকছে কি না।শুরুতেই অনেক ধরনের পণ্য নিয়ে কাজ না করে একটি নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করা ভালো।
৬. ক্যাশ অন ডেলিভারি কী এবং কেন গুরুত্বপূর্ণ
বাংলাদেশের অনলাইন ব্যবসায় ক্যাশ অন ডেলিভারি বা COD একটি পরিচিত পেমেন্ট পদ্ধতি। এ পদ্ধতিতে ক্রেতা আগে টাকা পরিশোধ না করে পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করেন। অনেক ক্রেতা অনলাইনে অগ্রিম টাকা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলে তাদের কাছ থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তবে COD ব্যবস্থায় কিছু ঝুঁকিও রয়েছে। যেমন: ক্রেতা পণ্য গ্রহণ না করতে পারেন, ভুল ঠিকানা দিতে পারেন, ফোনে যোগাযোগ করা সম্ভব নাও হতে পারে, পণ্য ফেরত এলে অতিরিক্ত খরচ হতে পারে।এই সমস্যা কমাতে অর্ডার পাঠানোর আগে ক্রেতার সঙ্গে ফোনে যোগাযোগ করে অর্ডার নিশ্চিত করা ভালো।
৭. নির্ভরযোগ্য সরবরাহকারী যেখানে পাবেন
ড্রপশিপিং ব্যবসা ফেসবুক পেজ দিয়ে শুরু করা গেলেও একটি নিজস্ব ওয়েবসাইট থাকলে ব্যবসার গ্রহণযোগ্যতা ভালো হয়।ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা আপনার পণ্য দেখতে পারবে, পণ্যের বিস্তারিত সম্পর্কে জানতে পারবে এবং সরাসরি অর্ডার করতে পারবেন।ওয়েবসাইট তৈরির জন্য কয়েকটি বিষয় প্রয়োজন হবে।
ডোমেইন: এটি একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানা।
হোস্টিং: যেখানে ওয়েবসাইটের ফাইল এবং তথ্য সংরক্ষিত থাকবে।
ইকমার্স প্ল্যাটফর্ম: পণ্য প্রদর্শন, অর্ডার গ্রহণ এবং বিক্রির ব্যবস্থাপনার জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন হয়।
পণ্যের ছবি, মূল্য, বিবরণ এবং ডেলিভারি সংক্রান্ত তথ্য অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ করবেন।
৮. ফেসবুক পেজের মাধ্যমে ড্রপশিপিং ব্যবসা
বাংলাদেশে অনলাইন ব্যবসার জন্য ফেসবুক একটি গুরুত্বপূর্ণ প্রচারনা মাধ্যম। নতুন উদ্যোক্তাদের জন্য সহজেই একটি ফেসবুক পেজ তৈরি করে পণ্যের প্রচার শুরু করতে পারেন।প্রথমে ব্যবসার সঙ্গে মানানসই একটি নাম নির্বাচন করুন। এরপর সুন্দর একটি লোগো বানান, কভার ফটো এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পেজটা ভালো করে সাজান।
আরো পড়ুনঃ ঘরে বসে ছোট ছোট কাজের মাধ্যমে আয় করা যায়
পেজে নিয়মিত পণ্যের ছবি, ভিডিও এবং বিস্তারিত বিবরণ প্রকাশ করবেন।প্রতিটি পণ্যের পোস্টে উল্লেখ করবেন। পণ্যের নাম, পণ্যের মূল্য, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের উপাদান বা উপকরণ, ডেলিভারি চার্জ, অর্ডার করার পদ্ধতি। শুধু পণ্যের ছবি পোস্ট করলেই চলবে না। পণ্যটি মানুষের কী কাজে আসবে, কেন এটি কেনা উচিত এবং এর বিশেষত্ব কী সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরতে হবে।
৯. যেভাবে ক্রেতা সংগ্রহ করবেন
মনে রাখবেন, বিজ্ঞাপনে টাকা খরচ করলেই বিক্রি নিশ্চিত হয় না। পণ্যের মান, মূল্য, বিশ্বাসযোগ্যতা এবং ক্রেতার প্রয়োজন অনুযায়ী সবকিছুই বিক্রিতে প্রভাব ফেলে।
১০. অর্ডার গ্রহণ ও ডেলিভারি ব্যবস্থাপনা
ক্রেতা অর্ডার করার পর সেটি সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন।প্রথমে ক্রেতার কাছ থেকে নাম, মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা এবং পণ্যের বিবরণ সংগ্রহ করুন।এরপর সরবরাহকারীর কাছে গিয়ে অর্ডার পাঠিয়ে নিশ্চিত করুন যে পণ্যটি মজুত আছে এবং এখন পাঠানো সম্ভব।বাংলাদেশে পণ্য সরবরাহের জন্য বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা যায়। যেমন: সুন্দরবন কুরিয়ার, এসএ পরিবহন, পাঠাও কুরিয়ার ইত্যাদি। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আগে তাদের বর্তমান ডেলিভারি চার্জ, ক্যাশ অন ডেলিভারি সুবিধা, পণ্য ফেরত এবং মার্চেন্ট শর্ত যাচাই করে নেবেন। ক্রেতাকে অর্ডার গ্রহণের বিষয়টি জানিয়ে দিন। পণ্য পাঠানো হলে ট্র্যাকিং তথ্য থাকলে সেটিও শেয়ার করে দিন।
১১. ড্রপশিপিং ব্যবসায় লাভ কীভাবে হিসাব করবেন
ড্রপশিপিং ব্যবসায় লাভের হিসাব করা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্য দেখলেই প্রকৃত লাভ জানা যায় না। আপনাকে বিজ্ঞাপন, পেমেন্ট চার্জ, ডেলিভারি, প্যাকেজিং এবং রিটার্নের মতো খরচ বিবেচনা করতে হবে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি একটি পণ্য বিক্রি করছেন।
| বিবরণ | টাকা |
|---|---|
| সরবরাহকারীর কাছ থেকে পণ্যের মূল্য | ৫০০ |
| ক্রেতার কাছে বিক্রয় মূল্য | ৮০০ |
| বিজ্ঞাপন খরচ | ৫০ |
| অন্যান্য খরচ | ৩০ |
| সম্ভাবের লাভ | ২২০ |
এখানে ডেলিভারি চার্জ ক্রেতার কাছ থেকে আলাদাভাবে নেওয়া হয়েছে বলে সেটি হিসাবের মধ্যে রাখা হয়নি।অর্থাৎ, সব খরচ বাদ দিয়ে আপনার সম্ভাব্য লাভ হবে ২২০ টাকা।
১২. ড্রপশিপিং ব্যবসার সুবিধা
ড্রপশিপিং ব্যবসার বেশ কিছু সুবিধা রয়েছে। কম পুঁজিতে ব্যবসা: পণ্য মজুত রাখার প্রয়োজন নেই বলে প্রাথমিক বিনিয়োগ কম হতে পারে। গুদাম প্রয়োজন নেই পণ্য রাখার জন্য আলাদা জায়গা ভাড়া নিতে হয় না। ঘরে বসে পরিচালনা কম্পিউটার অথবা স্মার্টফোন দিয়ে ব্যবসার অনেক কাজ করা যায়।
শেষ কথা
বাংলাদেশে ড্রপশিপিং ব্যবসা অনলাইন উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনাময় ব্যবসায়িক মডেল। নিজের কাছে পণ্য মজুত না রেখেও অনলাইনে পণ্য বিক্রির সুযোগ থাকায় অনেকেই এই ব্যবসার প্রতি আগ্রহী হচ্ছেন। তবে মনে রাখতে হবে, ড্রপশিপিং কোনো রাতারাতি ধনী হওয়ার পদ্ধতি নয়। এখানে সফল হতে হলে সঠিক পণ্য নির্বাচন, নির্ভরযোগ্য সরবরাহকারী, কার্যকর মার্কেটিং, ভালো কাস্টমার সার্ভিস এবং নিয়মিত হিসাব রাখার প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, ব্যবসায় সফলতার মূল ভিত্তি হলো ক্রেতার বিশ্বাস, পণ্যের গুণগত মান এবং দায়িত্বশীল সেবা।
অধরানীল এর পক্ষ থেকে সবাইক জানাই শুভেচ্ছা। অনলাইন ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, আয় এবং জীবনযাপন সম্পর্কিত আরও প্রয়োজনীয় তথ্যবহুল লেখা পড়তে আমাদের সঙ্গে থাকুন।



অধরানীল নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url