অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সম্পূর্ণ নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সম্পূর্ণ নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি আমার আর্টিকেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় এ বিস্তারিত আলোচনা করব।
পেজের সূচীপত্রঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সম্পূর্ণ নিয়ম
- আয়কর রিটার্ন কী এবং কেন জমা দিতে হয়
- কারা আয়কর রিটার্ন জমা দেবেন
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কী কী প্রয়োজন
- ইটিআইএন নম্বর কী এবং কীভাবে সংগ্রহ করবেন
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সম্পূর্ণ নিয়ম
- অনলাইনে আয়কর জমা দিতে কি কোনো ফ্রী দিতে হয়
- রিটার্ন জমা দেওয়ার পর কী কী কাগজপত্র পাওয়া যায়
- আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় কখন
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সাধারণত যে ভুলগুলো হয়
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে সমস্যা হলে কী করবেন
- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা
- উপসংহার
১. আয়কর রিটার্ন কী এবং কেন জমা দিতে হয়
আয়কর রিটার্ন হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট অর্থবছরে অর্জিত আয়, সম্পদ, ব্যয় এবং পরিশোধিত করের বিবরণ। একজন করদাতা বছরে কত টাকা আয় করে। কোন কোন উৎস থেকে আয় করেছেন। তার কতটুকু করযোগ্য এবং ইতোমধ্যে কত টাকা কর পরিশোধ করেছেন। এসব তথ্য আয়কর রিটার্নে উল্লেখ করা হয়। সরকার দেশের উন্নয়নমূলক কাজ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে। এসব খরচের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো আয়কর। আয়কর রিটার্ন জমা দেওয়া মানেই যে প্রত্যেক ব্যক্তিকে কর দিতে হবে বিষয়টি এমন নয়।
২. কারা আয়কর রিটার্ন জমা দেবেন
বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী কিছু নির্দিষ্ট শ্রেণির ব্যক্তিদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। শুধু বেশি আয় করলেই রিটার্ন দিতে হবে বিষয়টি এমন না। অনেক ক্ষেত্রে আয় কম হলেও আইনগত ভাবে রিটার্ন জমা দিতে হয়। সাধারণত যাদের ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। যাদের করযোগ্য আয় নির্ধারিত করমুক্ত সীমা অতিক্রম করে। যাদের আগে আয়কর নির্ধারণ করা হয়েছে এবং আইন অনুযায়ী রিটার্ন জমা দেওয়া প্রয়োজন। যাদের আয়কর নিবন্ধন বা টিআইএন রয়েছে এবং যাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের আইনি বাধ্যবাধকতা প্রযোজ্য।
আরো পড়ুনঃ অনলাইনে কোর্স করে আয় করতে চান শিখুন প্রয়োজনীয় ডিজিটাল স্কিল
যারা নির্দিষ্ট সরকারি বা বেসরকারি পদে দায়িত্ব পালন করেন এবং আইন অনুযায়ী রিটার্ন জমা দিতে বাধ্য। যারা ব্যবসা পরিচালনা করেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। যাদের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণ দেখাতে হয়।
৩. অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কী কী প্রয়োজন
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে কিছু প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত করে রাখা উচিত। আগে থেকে এগুলো সংগ্রহ করে রাখলে রিটার্ন পূরণ করা অনেক সহজ হয়। যেগুলো সাধারণত প্রয়োজন হতে পারে। ১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। ২. ইটিআইএন বা টিআইএন নম্বর। ৩. জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর। ৪. নিজের ব্যাংক হিসাবের তথ্য। ৫. চাকরিজীবী হলে বেতন ও অন্যান্য ভাতার বিবরণ।
৪. ই টিআইএন নম্বর কী এবং কীভাবে সংগ্রহ করবেন
আরো পড়ুনঃ ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি আপনার জন্য সঠিক
নতুন নিবন্ধনের অপশন নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য পূরণ করতে হবে। মোবাইল নম্বর ও প্রয়োজনীয় যোগাযোগের তথ্য দিতে হবে। নিবন্ধনের নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সফল হলে একটি ১২ সংখ্যার টিআইএন নম্বর পাওয়া যায়। এই নম্বর ভবিষ্যতে আয়কর রিটার্ন জমা দেওয়ার কাজে ব্যবহার করতে হবে।
৫. অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন
টিআইএন নম্বর সংগ্রহ করার পর অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করুন। https://etaxnbr.gov.bd (এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন )
৬. অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সম্পূর্ণ নিয়ম
নিবন্ধন সম্পন্ন হলে এবার মূল কাজ শুরু করতে হবে। অর্থাৎ অনলাইনে আয়কর রিটার্ন তৈরি ও জমা দিতে হবে। প্রথমে ইট্যাক্সএনবিআর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর সাধারণত হোম, রিটার্ন সাবমিশন এবং ট্যাক্স রেকর্ড এর মতো অপশন দেখতে পাবেন। এবার রিটার্ন সাবমিশন অপশনে ক্লিক করে ধাপে ধাপে তথ্য পূরণ করুন। ধাপ ১. অ্যাসেসমেন্ট ইনফরমেশন প্রথমে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অংশে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এখানে করবর্ষ, আয়বর্ষ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য নির্বাচন করতে হবে। একটি বিষয় মনে রাখা জরুরি আয়বর্ষ এবং করবর্ষ এক বিষয় নয়। যে সময়ে আয় করেছেন, সেটি আয়বর্ষ এবং সেই আয়ের ভিত্তিতে যে সময়ে কর নির্ধারণ করা হয় সেটি করবর্ষ। তাই সঠিক করবর্ষ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৭. অনলাইনে আয়কর জমা দিতে কি কোনো ফ্রী দিতে হয়
ইরিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার জন্য আলাদা কোনো সরকারি রিটার্ন দাখিল ফি সাধারণত নেই। তবে আপনার আয়কর প্রদেয় থাকলে সেই নির্ধারিত কর পরিশোধ করতে হবে। পেমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা সেবা প্রদানকারীর কোনো চার্জ প্রযোজ্য হলে তা আলাদা বিষয়। নিজে অনলাইনে রিটার্ন জমা দিতে পারলে অন্য কাউকে শুধু রিটার্ন সাবমিট করার জন্য টাকা দেওয়ার প্রয়োজন হয় না।
৮. রিটার্ন জমা দেওয়ার পর কী কী কাগজপত্র পাওয়া যায়
অনলাইনে সফলভাবে রিটার্ন জমা দেওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়। অ্যাকনলেজমেন্ট স্লিপ এটি রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে কাজ করে। ট্যাক্স সার্টিফিকেট এতে করদাতার প্রয়োজনীয় করসংক্রান্ত তথ্য থাকে। রিটার্ন কপি আপনার জমা দেওয়া সম্পূর্ণ আয়কর রিটার্নের কপি। ট্যাক্স পেমেন্ট চালান কর পরিশোধ করা হলে তার প্রমাণ হিসেবে চালান বা পেমেন্টের তথ্য পাওয়া যায়। এসব নথি ডাউনলোড করে কম্পিউটারে সংরক্ষণ করুন। প্রয়োজনে প্রিন্ট করে রাখতে পারেন।
৯. আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় কখন
১০.অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সাধারণত যে ভুলগুলো হয়
১১. অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে সমস্যা হলে কী করবেন
কখনো কখনো ওয়েবসাইটে প্রবেশ, মোবাইল নম্বর যাচাই, পাসওয়ার্ড বা কর পরিশোধের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রথমে ই রিটার্ন ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করুন। পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারি অপশন ব্যবহার করুন। নিবন্ধনের সময় মোবাইল নম্বর যাচাই না হলে নিশ্চিত করুন যে নম্বরটি আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে বায়োমেট্রিকভাবে নিবন্ধিত কি না। আবার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং থেকে টাকা কেটে নেওয়ার পরও যদি সিস্টেমে কর অপরিশোধিত দেখায় তাহলে পুনরায় লগইন করে পেমেন্টের অবস্থা যাচাই করুন।
১২. অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে। ঘরে বসে রিটার্ন জমা, কর অফিসে না গিয়েই নিজের কম্পিউটার থেকে রিটার্ন জমা দেওয়া যায়। সময় সাশ্রয়, প্রয়োজনীয় তথ্য প্রস্তুত থাকলে তুলনামূলক কম সময়ে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব। সহজ হিসাব তাদের সিস্টেম অনুযায়ী দেওয়া তথ্যের ভিত্তিতে কর হিসাব করতে সহায়তা পাওয়া যায়। অনলাইন পেমেন্ট, নির্ধারিত ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে কর পরিশোধ করা যায়।
উপসংহার
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগে থেকে প্রস্তুত রাখলে একজন সাধারণ মানুষও নিজের রিটার্ন নিজেই জমা দিতে পারেন। এর জন্য প্রথমে টিআইএন নম্বর সংগ্রহ করতে হবে। এরপর ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে সম্পদ, ব্যয় ও কর পরিশোধের তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সর্বশেষে তথ্য যাচাই করে রিটার্ন সাবমিট করতে হবে।
আশা করি, এই নির্দেশটি পড়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। নিয়মিত সরকারি নির্দেশনা অনুসরণ করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিন।
অধরানীল এর সঙ্গে থাকুন জানুন প্রয়োজনীয় তথ্য এবং সচেতন থাকুন।



অধরানীল নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url