ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

ট্যুরিস্ট ভিসার করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয় তা সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি এই আটিকেল এর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সকল নিয়ম কানুন তুলে ধরেছি।
ট্যুরিস্ট-ভিসার-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্রের-তালিকা

বিদেশ ভ্রমণ করতে চান ঘুরে দেখতে চান নতুন কোনো দেশ পরিচিত হতে চান ভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে। তাহলে আপনার ভ্রমণের পরিকল্পনার পাশাপাশি প্রথমেই প্রয়োজন ট্যুরিস্ট ভিসা সম্পর্কে সঠিক ধারণা নেওয়া। কারণ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের পাশাপাশি যেখানে যাওয়ার উদ্দেশ্যে আপনি যাত্রা করছেন।সেই দেশের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হয়।

পেজের সূচীপত্রঃ ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিক

ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

ট্যুরিস্ট ভিসার আবেদন করার সময় সাধারণত নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন সব দেশের ক্ষেত্রে একই কাগজপত্র বাধ্যতামূলক নয়। ট্যুরিস্ট ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হলো বৈধ পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া সাধারণত বিদেশ ভ্রমণের ভিসার আবেদন করা যায় না।

আরো পড়ুনঃ বাংলায় সুন্দর ও মানসম্মত আর্টিকেল লেখার সহজ কিছু কৌশল 

পাসপোর্ট প্রস্তুত করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত থাকতে হবে। পাসপোর্টে প্রয়োজনীয় খালি ভিসা পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের তথ্য সঠিক ও পরিষ্কার হতে হবে।  আগের কোনো পাসপোর্ট থাকলে সেটিও প্রয়োজন হতে পারে। অনেক দেশের ভ্রমণের নির্ধারিত তারিখ থাকে কমপক্ষে ছয় মাস। তবে এটি সব দেশের জন্য একই নিয়ম নয়।

ভিসা আবেদন ফরম

প্রতিটি দেশের নিজস্ব ভিসা আবেদন ফরম থাকে। কোনো দেশের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হয়। আবার কোনো দেশের ক্ষেত্রে নির্দিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে ফরম জমা দিতে হয়। আবেদন ফরমে সাধারণত যেসব তথ্য চাওয়া হয়।১.আবেদনকারীর পূর্ণ নাম।২.জন্মতারিখ ও জন্মস্থান।৩.পাসপোর্ট নম্বর।৪.বর্তমান ও স্থায়ী ঠিকানা।৫.পেশা ও কর্মস্থলের তথ্য।৬.ভ্রমণের উদ্দেশ্য।৭.সম্ভাব্য ভ্রমণের তারিখ।৮.ভ্রমণের খরচ কে বহন করবেন।ফরম পূরণের সময় পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের সঙ্গে মিল রেখে সঠিক তথ্য দিতে হবে। ভুল তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

পাসপোর্ট সাইজের ছবি

ভিসা আবেদনের জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ছবি প্রয়োজন হয়। ছবির আকার, ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য শর্ত দেশভেদে আলাদা হতে পারে। সাধারণত ছবির ক্ষেত্রে যেসব বিষয় অনুসরণ করতে হয়।  নতুন বা সদ্য তোলা ছবি হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হতে হবে। মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যেতে হবে। ছবিতে অতিরিক্ত সংশোধন করা বা ফিল্টার ব্যবহার না করা। অনেক দেশ অনলাইন আবেদনের সময় ডিজিটাল ছবি নেয়। আবার কিছু ক্ষেত্রে কাগজের ছবি জমা দিতে হয়।

ট্যুরিস্ট ভিসার জন্য জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন

ট্যুরিস্ট-ভিসার-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্রের-তালিকা

বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির কপি পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজন হয়। সাধারণত জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের পরিষ্কার ফটোকপি প্রস্তুত রাখা ভালো। আবেদনকারীর বয়স অনুযায়ী জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন বা অন্য কোনো কাগজ পরিচয়পত্রে প্রয়োজন হতে পারে।

ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক সক্ষমতার প্রমাণ

ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভ্রমণকারী বিদেশে অবস্থান করার সময় নিজের থাকা খাওয়া যাতায়াত এবং অন্যান্য খরচ বহন করতে পারবেন কি না। সেই বিষয় গুলো কর্তৃপক্ষ যাচাই করেন। এজন্য সাধারণত নিচের কাগজপত্র  গুলো লাগতে পারে । গত ৩ থেকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক এ আর্থিক সক্ষমতা সার্টিফিকেট। সঞ্চয়ী হিসাবের তথ্য। প্রয়োজন অনুযায়ী আয় বা সম্পদের প্রমাণ।

পেশাগত পরিচয়ের প্রমাণ

আপনি কী কাজ করেন এবং আপনার নিয়মিত আয়ের উৎস কী? সেটি বোঝানোর জন্য পেশাগত কাগজপত্র প্রয়োজন হতে পারে। চাকরিজীবীদের জন্য এই কাগজ গুলো লাগে চাকরির প্রত্যয়নপত্র। অফিস থেকে ছুটির অনুমতিপত্র। বেতন রসিদ। প্রয়োজন অনুযায়ী নিয়োগপত্র।
আরো পড়ুনঃ অনলাইনে কোর্স করে আয় করতে চান শিখুন প্রয়োজনীয় ডিজিটাল স্কিল
আর ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স। ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র। ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট। আয়সংক্রান্ত প্রমাণ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র। প্রয়োজনে ছুটির অনুমতিপত্র।

ভ্রমণের পরিকল্পনা বা ট্রাভেল ইটিনারারি

ট্যুরিস্ট ভিসার আবেদনে আপনি কোন দেশে বা কখন এবং কত দিনের জন্য ভ্রমণ করতে চান তা আগে থেকে ঠিক করা কাগজ এটা দেখাতে হতে পারে।  সেখানে উল্লেখ থাকবে, ভ্রমণের সম্ভাব্য তারিখ। কোন কোন শহর বা স্থান পরিদর্শন করবেন। কত দিন অবস্থান করবেন? কোথায় থাকবেন? ভ্রমণের কতো খরচ হবে। এতে ভিসা কর্তৃপক্ষ আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারে।

হোটেল বুকিং বা থাকার ঠিকানার প্রমাণ

বিদেশে অবস্থানকালে কোথায় থাকবেন সেটির প্রমাণ হিসেবে হোটেল বুকিং বা থাকার ঠিকানা প্রয়োজন হতে পারে। আপনি যদি হোটেলে থাকেন তাহলে হোটেল বুকিংয়ের তথ্য দিতে হতে পারে। আর যদি আত্মীয়স্বজন বা পরিচিত কারও বাসায় থাকেন তাহলে দেশের নিয়ম অনুযায়ী আমন্ত্রণপত্র এবং আমন্ত্রণকারী ব্যক্তির ঠিকানার প্রমাণ প্রয়োজনে রাখতে হবে। 

বিমান টিকিট বা যাতায়াতের পরিকল্পনা

ট্যুরিস্ট-ভিসার-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্রের-তালিকা

কিছু দেশের ভিসা আবেদনে যাওয়া বা আসায় বিমান টিকিটের বুকিং অথবা যা ঘটতে পারে যাত্রাপথের তার একটা তথ্য চাওয়া হয়। এক্ষেত্রে আপনার ভ্রমণের সম্ভাব্য তারিখ এবং দেশে ফেরার পরিকল্পনা পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে।

ভ্রমণ বিমা বা ট্রাভেল ইনস্যুরেন্স

কিছু দেশে ট্যুরিস্ট ভিসার জন্য ভ্রমণ বিমা বাধ্যতামূলক। বিশেষ করে নির্দিষ্ট কিছু অঞ্চলের ভিসা আবেদনে ভ্রমণ বিমার প্রমাণ জমা দিতে হয়। ট্রাভেল ইনস্যুরেন্সের মাধ্যমে বিদেশে অবস্থানকালে নির্দিষ্ট শর্ত অনুযায়ী চিকিৎসা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা পাওয়া যেতে পারে।

আরো পড়ুনঃ শরীর ও মন সুস্থ রাখার ঘরোয়া কিছু সহজ উপায়

তবে কোন ধরনের বিমা এবং কত টাকার কভারেজ প্রয়োজন তা দেশের নিয়ম অনুযায়ী নির্ধারণ করতে হবে।

শেষ কথা

বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে হলে সঠিক পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যুরিস্ট ভিসার আবেদন করার আগে পাসপোর্ট আবেদন ফরম, ছবি, ব্যাংক স্টেটমেন্ট পেশাগত পরিচয় ভ্রমণ পরিকল্পনা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ গুছিয়ে রাখুন। সঠিক তথ্য, বৈধ কাগজপত্র এবং বাস্তবসম্মত ভ্রমণ পরিকল্পনা আপনার ভিসা আবেদনের প্রস্তুতিকে আরও সহজ ও সুন্দর করে তুলবে।

অধরানীলের সঙ্গে থাকুন জানুন প্রয়োজনীয় তথ্য এবং পরিকল্পিতভাবে এগিয়ে যান আপনার স্বপ্নের ভ্রমণের পথে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অধরানীল নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url